সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

সুন্দরবনে কোস্ট গার্ডের বড় জয় শীর্ষ দস্যু মেজ জাহাঙ্গীর অস্ত্রসহ গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সাহারা সুলতানা, বিশেষ প্রতিনিধি

সুন্দরবনের গহীনে ত্রাসের রাজত্ব কায়েম করা কুখ্যাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে (৫৬) গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১টার দিকে দাকোপ থানাধীন শিবসা নদীর আদাচাই এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে সক্রিয় বনদস্যু দমনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় বর্তমানে ‘অপারেশন রিস্টোর পিস’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা জানতে পারে, কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর তার দলবল নিয়ে শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে।

তৎক্ষণাৎ ওই এলাকায় ঝটিকা অভিযান চালায় কোস্ট গার্ডের একটি বিশেষ দল। অভিযানে দস্যু বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়

০২টি একনলা বন্দুক,০৫ রাউন্ড তাজা কার্তুজ।

 

আটককৃত জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। কোস্ট গার্ডের তথ্যমতে, সে দীর্ঘ দিন ধরে সুন্দরবনের পশ্চিম বনবিভাগে নিজস্ব বাহিনী গড়ে তুলে দস্যুবৃত্তি চালিয়ে আসছিল। সাধারণ জেলেদের অপহরণ করে গহীন বনে নিয়ে যাওয়া এবং মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের মাধ্যমে সে বনের শ্রমজীবী মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছিল।

 

অভিযান সম্পর্কে বিসিজিএস তৌহিদ-এর নির্বাহী কর্মকর্তা লেঃ ইকরা মোহাম্মদ নাসিফ জানান, সুন্দরবনকে শতভাগ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড বদ্ধপরিকর। ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর চতুর্থ পর্যায়ের এই সাফল্য বনদস্যুদের মনোবল ভেঙে দেবে বলে ধারণা করা হচ্ছে।

কোস্ট গার্ডের মিডিয়া সেল জানিয়েছে, আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। বনের শান্তি বজায় রাখতে এবং পর্যটক ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews