সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

সাতক্ষীরার আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে অবৈধ দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আমিরুল ইসলাম’র মাছের ঘের বারবার জবরদখলের চেষ্টার অভিযোগে এবং খাস জমি থেকে দুইটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১২ ই মে) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শ্রীউলা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে মো. আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি একজন কৃষক ও ভূমিহীন হিসেবে ২০২৫ সাল থেকে লাঙ্গলদাড়িয়া মৌজার সরকারি ১নং খতিয়ানের ২৫২৫ দাগে আমার ভাইসহ দুই একর জমি ইজারা নিয়ে শান্তিপূর্ণভাবে মাছ চাষ করে আসচ্ছি। কিন্তু দখলে থাকা অবস্থায় বিবাদীরা একাধিকবার মিথ্যা মামলা (মিস কেস) দায়ের করেন, যেগুলো ইতিমধ্যে সরকারের পক্ষে নিষ্পত্তি হয়েছে।

 

তিনি আরও অভিযোগ করেন, গত ১১ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে তার দখলীয় মাছের ঘেরে লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিল উদ্দীনের পুত্র তাঁতীদল নেতা রিপন মল্লিকসহ, ইয়াহিয়া মল্লিক, ওলিউর মল্লিক, আনিছ মল্লিক, সেলিম মল্লিক, কালাম মল্লিক, হাফিজ মল্লিক এবং গাজীপুর গ্রামের আব্দুস ছাত্তার মোড়ল ছুপুর পুত্র বিএনপি নেতা রফিকুজ্জানন ছট্টুর নেতৃত্বে অবৈধভাবে প্রবেশ করে খাস জমিতে বসবাসরত দুইটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হয়। একই সঙ্গে তার মাছের ঘের দখলের অপচেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

এ সময় মানববন্ধন শ্রীউল ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক ও সহ: সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম সরদার এবং মরিয়ম বিবি বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন কৌশলে খাস জমি ও মাছের ঘের দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং ভূমিদস্যুতা, জবরদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় মানববন্ধনে কোহিনুর, ইয়াসিন আলী, মতিয়ার রহমান, মিজানুর রহমান, ডা.রিপন, কাজল, আবু সাঈদসহ এলাকা শতাধিক ভুক্তভোগে উপস্থিত ছিলেন ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews