বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

পবিপ্রবিতে ভিসির অপসারণ দাবি কর্মসূচিতে বহিরাগতদের হামলা, শিক্ষকসহ আহত ১৫ জন। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মো: ইমন হোসেন, দুমকী উপজেলা ক্রাইম রিপোর্টার

 

পবিপ্রবিতে ভিসির অপসারণ দাবি কর্মসূচিতে বহিরাগতদের হামলা, শিক্ষকসহ আহত ১৫ জন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, ড. আবদুল মালেক, ড. মো. আতিকুর রহমান, ড. নিজাম উদ্দীন, ড. মো. শহিদুল ইসলাম, ড. ননী গোপাল, ড. রিপন চন্দ্র পাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. জসিম উদ্দিন এবং কর্মকর্তা নাসরিন আক্তার সহ আরো অনেকে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের একটি অংশ প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। অংশগ্রহণকারীরা বর্তমান ভিসিকে অপসারণের দাবি জানান। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক হেমায়েত জাহানের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর পরপরই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, চেয়ার ভাঙচুরসহ দুই পক্ষের মধ্যে হাতাহাতি চলছে। এ ঘটনা ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, এ সময় ভিসির সমর্থনে স্থানীয় দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব রিপন শরিফের নেতৃত্বে শতাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে কর্মসূচিতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে।

 

আন্দোলনকারীদের দাবি, বহিষ্কৃত উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফের নেতৃত্বে আসা বহিরাগতরা, শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া, হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও হামলার ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তারা।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিসি ড. কাজী রফিকুল ইসলাম বলেন, হামলার বিষয়ে আমি তেমন কিছুই জানি না। আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বৈঠক আছে। সেই বৈঠকে যোগ দিতে আজ সকাল ৮টায় ক্যাম্পাস থেকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। বহিরাগতদের হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, আমরা খবর পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণের দাবিতে যে আন্দোলন হয়েছে সেখানে তার অনুসারী ও বহিরাগতদের সমন্বয়ে হামলা হয়েছে। শুনেছি এ বিষয়ে তাদের একটি মিটিং হবে। এরপরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নিকট অভিযোগ জানালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews