বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অটোরিকশা চালকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (০৫ মে) সকালে মৌচাক স্কাউট রোড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

 

সকাল ১১ টায় আন্দোলনরত অটোরিকশা চালকরা বিভিন্ন দাবিতে একত্রিত হয়ে মৌচাক স্কাউট রোডের সামনে অবস্থান নেন এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এসময় শতাধিক অটোরিকশা সড়কে অবস্থান নিতে দেখা যায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশা চলাচলে বিভিন্ন বিধিনিষেধ ও প্রশাসনিক পদক্ষেপের প্রতিবাদে চালকরা এ আন্দোলন করছেন। আন্দোলনের কারণে কর্মস্থলগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

 

খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম বলেন, “এখানে দুটি গ্রুপ সড়কে অবস্থান নিয়েছিল। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews