বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে ঠাকুরগাঁও বিএনপি নেতা-স্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও চেম্বারের সাবেক সভাপতি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

 

গ্রেপ্তারকৃতরা হলো-ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ পূর্বপারপুগী এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তার।

 

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মামলার বাদি বাবর আল মাসুদ ঢাকা পোস্টকে জানায়, ঢাকাস্ত একটি কোম্পানির সাথে ২ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন ছিল হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রী আইরিন আক্তারের সাথে। পাওনা টাকা ফেরত দিতে তালবাহানা করে সময় ক্ষেপন করেন। পরবর্তিতে হাবিবুল ইসলাম বাবলু একটি চেক প্রদান করেন। সেই চেকটি খতিয়ে দেখা যায় জাল। উপায় না পেয়ে গেল বছরের ১৭ ডিসেম্বর কোম্পানির সিও হিসেবে গুলশান থানায় তাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা দায়ের করি। পুলিশ পক্ষ থেকে আজ বৃহস্পতিবার তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাকে নিশ্চিত করেন সংশ্লিস্ট থানা পুলিশ।

 

মামলার তদন্তকারি কর্মকর্তা মো. আজিজ মাহমুদ ঢাকা পোস্টকে জানান, একটি নিয়মিত মামলা স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

 

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews