বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে সুন্দরবন থেকে আহরিত ৫০ বস্তা শামুক জব্দ, আটক ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর বাজার থেকে সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত প্রায় ৫০ বস্তা (আনুমানিক ২৫০ কেজি) শামুক জব্দ করেছে বন বিভাগ ও পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে যৌথ অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এই বিপুল পরিমাণ শামুক উদ্ধার করা হয়।

ডিজিএফআই (DGFI) সাতক্ষীরা উপ-শাখার কাছ থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ ও স্থানীয় বন বিভাগ এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত শামুকগুলো সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে অবৈধভাবে আহরণ করা হয়েছে বলে ধারণা করছে বন বিভাগ।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের বাসিন্দা নুর আলম নামে এক ব্যক্তির কাছে পাঠানোর উদ্দেশ্যে শামুকগুলো কুরিয়ার সার্ভিসে বুকিং করা হয়েছিল। শ্যামনগর উপজেলার মো. হানজালা নামের এক ব্যক্তি এই পার্সেলটি প্রেরণের ব্যবস্থা করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র সুন্দরবনের পরিবেশ ধ্বংস করে নিয়মিতভাবে শামুকসহ বিভিন্ন জলজ প্রাণী পাচার করে আসছে। অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও তাদের চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত শামুকগুলো বন বিভাগের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইন ও সংশ্লিষ্ট প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, সুন্দরবনের বাস্তুসংস্থান রক্ষায় শামুক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের অবৈধ আহরণ ও পাচার রোধে বন বিভাগ নিয়মিত টহল জোরদার করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews