বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সরকারি কলেজে  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে  “বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬”।  সোমবার (২৮ এপ্রিল )  সকাল ১০ টায় কলেজ চত্বরে সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে উক্ত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্যাহ, কলেজের শিক্ষক পর্ষদ এর সম্পাদক,  প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। এসময় বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাহমুদুল কবীরসহ সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, হামদ, নাতে রাসুল, উপস্থিত বক্তৃতা, জ্ঞান জিজ্ঞাসা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এতে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সন্দীপ দাস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews