বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

বগুড়া–জয়পুরহাট সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সুরাইয়া জেরিন রনি

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

বগুড়া ও জয়পুরহাট জেলা নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন গাবতলী উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। রাজনৈতিক অঙ্গনে ত্যাগী ও সাহসী নেত্রী হিসেবে পরিচিত এই নেত্রীর মনোনয়ন প্রাপ্তিতে বগুড়া ও জয়পুরহাট জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সুরাইয়া জেরিন রনি দীর্ঘ দিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। গাবতলী উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে তিনি মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন।

বগুড়া জেলা রাজনীতির একাধিক সূত্র জানায়, বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার কারণে সুরাইয়া জেরিন রনিকে একাধিকবার কারানির্যাতন ভোগ করতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থাকায় তৃণমূল নেতাকর্মীদের কাছে তার রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা।

তার মনোনয়নের সংবাদে অভিনন্দন জানিয়ে বগুড়া জেলা ও গাবতলী উপজেলার নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুরাইয়া জেরিন রনির মতো একজন মাঠের নেত্রীকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া ত্যাগী কর্মীদের মূল্যায়নের একটি বড় দৃষ্টান্ত। এটি বগুড়া ও জয়পুরহাট অঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

মনোনয়ন পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুরাইয়া জেরিন রনি বলেন, “দল আমার ত্যাগের মূল্যায়ন করেছে। আমি শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। আমি সব সময় জনগণের পাশে থেকেছি এবং আগামীতেও এলাকার মানুষের অধিকার আদায়ে ও নারী উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews