বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

 

সাতক্ষীরার তালা উপজেলায় শাহানারা বেগম নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহতের কাকা আতিয়ার রহমান জানান, মাগুরা ইউনিয়নের ফলেলা গ্রামের মজিদ মল্লিকের মেয়ে শাহানারা খাতুনের সঙ্গে সুজনশাহ গ্রামের আব্দুস সাত্তারের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে শাহাদাত হোসেন ও এক মেয়ে সুমাইয়া আক্তার রয়েছে।

 

তিনি আরও জানান, সম্প্রতি আব্দুস সাত্তার দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। আব্দুস সাত্তার ঢাকায় অবস্থান করলেও ঘটনার দুই-তিন দিন আগে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। পরিবারের অভিযোগ, এরই জেরে গত শুক্রবার সন্ধ্যায় শাহানারা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

 

স্বজনদের দাবি, নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, যা ময়নাতদন্তে স্পষ্ট হবে।

 

এ বিষয়ে তালা থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews