বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাংবাদিকের ওপর হামলা আসামির প্রকাশ্য চলাফেরা, দায় এড়াতে সংবাদ সম্মেলনের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পাল্টা মামলা, আসামিদের প্রকাশ্যে চলাফেরা এবং দায় এড়াতে সংবাদ সম্মেলনের আয়োজনকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা শহরে সদর দলিল লেখক সমিতির ব্যানারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সমিতির নেতারা তাদের সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান।

তবে সাংবাদিক মহলের অভিযোগ, এনটিভির সাংবাদিক এস এম জুলফিকার আলী জিন্নাহ’র ওপর হামলার ঘটনায় দায় এড়াতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান। বক্তব্যে গত ৩০ মার্চ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘটে যাওয়া ঘটনার জন্য সাংবাদিক জিন্নাহকে দায়ী করা হয় এবং তার গ্রেপ্তারের দাবি জানানো হয়।

অন্যদিকে স্থানীয় সাংবাদিকরা ঘটনাটিকে ভিন্নভাবে দেখছেন। তাদের দাবি, নির্ধারিত সিন্ডিকেটের বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করতে গেলে সাংবাদিক জিন্নাহ ও জমির মালিকের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিকদের আরও অভিযোগ, মামলার আসামি হয়েও দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুবউল্লাহ জামিন ছাড়াই প্রকাশ্যে সাব-রেজিস্ট্রি অফিসে ঘোরাফেরা করছেন এবং কার্যক্রম পরিচালনা করছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে, সংবাদ সম্মেলনের ব্যানারে ‘সংবাদ’ শব্দটি ভুল করে ‘সাংবাদ’ লেখা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

এর আগে একই ঘটনায় রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

সংশ্লিষ্ট ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মামলা ও কর্মসূচিকে ঘিরে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীনুর রহমান বলেন, “আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন—এমন তথ্য আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews