সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

সাতক্ষীরায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী ডাকাত অস্ত্রসহ গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

কাকিগঞ্জ  প্রতিনিধি

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব জানান, তার নেতৃত্বে পুলিশ ও র‍্যাব-৬-এর সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শংকরপুর এলাকায় তার এক সহযোগীর বাড়ি থেকে ইয়ার আলীকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকি-টকি সেট এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়রা জানান, ইয়ার আলীর নেতৃত্বাধীন বাহিনীতে নারী সদস্যও রয়েছে। বাহিনীর অন্যতম সদস্য, কথিত “লেডি ডাকাত” শ্যামনগরের মাছুরা, যিনি একাধিক মামলার আসামি, এখনও পলাতক রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, মাদক ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে জোর তৎপরতা চলছে।

এছাড়াও জানা যায়, এই বাহিনীর সদস্যরা সাতক্ষীরা সদর, আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews