সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

সাতক্ষীরায় পরকীয়ার টানে অর্থ ও স্বর্ণালঙ্কারসহ গৃহবধূ উধাও, থানায় অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরা সাতক্ষীরা শহরের লস্করপাড়া এলাকায় পরকীয়া প্রেমের টানে এক কন্যাসন্তানসহ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে গৃহবধূ উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী কাজী ওহিদুল মাহমুদ আহাদ (৩৪) গত ১৫ মার্চ (২০২৬) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, লস্করপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় গাড়িচালক কাজী ওহিদুল মাহমুদ আহাদ প্রতিদিনের ন্যায় গত ১৫ মার্চ সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এই সুযোগে তার স্ত্রী মোছাম্মদ রাফিজা খাতুন রুমি (২৭) কাউকে কিছু না জানিয়ে ঘরের গচ্ছিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি তাদের একমাত্র কন্যাসন্তানকেও সঙ্গে নিয়ে যান।

ভুক্তভোগী স্বামী আহাদ থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিনের দাম্পত্য জীবনে তাদের মধ্যে মাঝেমধ্যে মনোমালিন্য হতো। তবে রাফিজা অন্য কারো সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন বলে তার সন্দেহ। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় রাফিজা ঘর থেকে নগদ টাকা এবং প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন।
আহাদ গণমাধ্যমকে জানান, “আমি কাজের জন্য বাড়ির বাইরে গেলেই এই সুযোগ কাজে লাগানো হয়। আমার জমানো টাকা এবং তিলে তিলে গড়া সংসারের গহনা নিয়ে সে পালিয়ে গেছে। আমি এখন নিঃস্ব। প্রশাসনের কাছে আমার জোর দাবি, যেন দ্রুত আমার সন্তান ও স্ত্রীকে খুঁজে বের করা হয়।”

সাতক্ষীরা সদর থানায় অভিযোগ প্রাপ্তির পর বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পুলিশ ধারণা করছে, এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা। নিখোঁজ গৃহবধূ ও শিশুকে উদ্ধারের পাশাপাশি ঘটনার নেপথ্যে অন্য কোনো ব্যক্তির ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews