সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

আশাশুনিতে মোবাইল কোর্ট ও ফিলিং স্টেশন পরিদর্শন

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি

 

সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটায় ফিলিং স্টেশন পরিদর্শন এবং বুধহাটা ও বড়দলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেন এ কার্যক্রম পরিচালনা করেন।

উপজেলার বুধহাটা বাজার সংলগ্ন তেলের পাম্প মেসার্স ইসলামিয়া ফিলিং স্টেশন পরিদর্শন কালে সরকার নির্ধারিত তেলের পরিমাণ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। তেলের মজুদ আছে কিনা সেটা ট্যাংকি দেখে চেক করা হয়,সরকার নির্ধারিত হারে তেল দেওয়া হচ্ছে কিনা যাচাই করা হয় এবং ডিলারদের পাশাপাশি মোটরসাইকেল,সিএনজি,ট্রাক ও বাস চালকদের সাথে কথা বলে সচেতন করা হয়। এছাড়াও পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে উপজেলার বুধহাটা বাজার এবং গোয়ালডাঙ্গা বাজারে মুদি দোকান,সার ও চায়ের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা,মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে ৪ টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews