রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে শক্ত প্রার্থী মোঃ আবু সাঈদ নুর আলম (বাবু)

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও নির্বাচনী তৎপরতা। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে সক্রিয় হয়েছেন ঠাকুরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী শিক্ষক বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যাদয় মোঃ আবু সাঈদ নুর আলম (বাবু)।

 

প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে বড়গাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন মোঃ আবু সাঈদ নুর আলম (বাবু)। সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনছেন এবং নির্বাচিত হলে সেসব সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার করছেন।

 

তার এই ধারাবাহিক গণসংযোগে ইউনিয়নের তরুণ, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সাঈদ নুর আলম (বাবু) বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে আসছেন।

 

এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “আমি চাই ৪নং বড়গাঁও ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করতে। যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন। ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র—যেখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না।”

 

তিনি আরও জানান, নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন জোরদার করার কথাও জানান তিনি।

 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মোঃ আবু সাঈদ নুর আলম (বাবু) একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা কার্যক্রমে সহযোগিতা এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

 

এলাকার কয়েকজন প্রবীণ বাসিন্দা জানান, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে মোঃ আবু সাঈদ নুর আলম বাবুর প্রার্থিতা ইউনিয়নের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা মনে করেন, উন্নয়নমুখী পরিকল্পনা ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার কারণে তিনি নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারেন।

 

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তরুণ নেতৃত্ব ও জনসম্পৃক্ত রাজনীতির কারণে মোঃ আবু সাঈদ নুর আলম বাবুর প্রার্থিতা বড়গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে মাঠ পর্যায়ে তার ধারাবাহিক গণসংযোগ ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ২০২২ সালে অনুষ্ঠিত বড়গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন নিয়ে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন মোঃ আবু সাঈদ নুর আলম (বাবু)। সে সময় প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি দলের প্রার্থী হিসেবে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে এবং ভোটের মাঠে দলীয় অবস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে তিনি হাড্ডাহাড্ডি লড়াই করেন এবং শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। সেই অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের সক্রিয়তার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে মোঃ আবু সাঈদ নুর আলম (বাবু) শতভাগ আশাবাদী বলে জানা গেছে।

 

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নে ইতোমধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় থাকলেও চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাঈদ (বাবু) এর ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

১৯৯১ সালে মিটিং মিছিলের মধ্য দিয়ে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৯২ সালে কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন, পরবর্তীতে তৎকালীন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বর্তমান বিএনপি’র মাননীয় মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এম পি মহোদয়ের উপস্থিতিতে ১৯৯৬ সালে ৪ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন কালীন সময়ে ২০১৬ সালে ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের পদটি স্বেচ্ছায় ছেড়ে দেন।

 

পরবর্তীতে ২০১৭ সালে সদর উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনার নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ২০১৩ সালে এবং ২০১৪ সালে ২টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দায়ের করা হয়।

 

২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ তৈবুর রহমানের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণা শেষে লক্ষীরহাট হতে ভূল্লী হয়ে ঠাকুরগাঁও ফেরার পথে জনাব মো : আবু সাঈদ নুর আলম( বাবু) সন্ত্রাসী হামলার শিকার হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews