রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

সাংবাদিক ও রাজনৈতিক নেতা কর্মীরা সকলে মিলে তালাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

তালা উপজেলা প্রতিনিধি

‎তালা-কলারোয়ার মানুষ শান্তিতে বসবাস করতে চায়। সাংবাদিক, জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সকলে মিলে এলাকার উন্নয়ন করতে চাই। চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলা থেকে জনগন মুক্তি চায়। তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২ টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎তিনি বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পণ। একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। সমাজের সকল অত্যাচার, নির্যাতন, অসঙ্গতি, অপরাধ, অপরাধীর তথ্য সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরেন। সাংবাদিকদের উপর অর্পিত দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। তবে অসত্য, অতিরঞ্জিত, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারে নিরুৎসাহিত করেন তিনি।

‎তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনি হতে হবে মানব কল্যাণের জন্য। আপনাদের উচিৎ হবে সঠিক ভাবে তুলে ধরা। আপনারা আমারও বিরুদ্ধে লিখতে পারবেন তবে আমার বক্তব্যটাও নিবেন। যাতে আমি নিজেও সংশোধন হতে পারি।

‎বাংলাদেশ জানায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল্লার সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক প্রমুখ।

এর আগে সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় কর্তব্যরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বিকালে তিনি তালা উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত উপজেলা মডেল মসজিদে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews