সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

ঝাউডাঙ্গায় পেরীফেরীভুক্ত জমিতে অবৈধভাবে ভবন নির্মানের অভিযোগ ভূমি কর্মকর্তার কথা শুনছেন না দখলদার

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

আইন অমান্য করে ঝাউডাঙ্গা বাজারে পেরীফেরী ভুক্ত জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ অব্যহত থাকলেও যেন দেখার কেউ নেই। অবৈধভাবে ভবন নির্মান বন্ধের দাবিতে অভিযোগ দায়ের করেও কোন সুফল পাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া মৌজার আর এস ০১ নং খতিয়ান ভুক্ত ১৫৯৮ নং দাগের ঝাউডাঙ্গা বাজারের পেরীফেরী ভূক্ত জমির দোকান রয়েছে। সরকারি সম্পত্তিতে কোন প্রকার পাকা স্থাপনা নির্মাণের সুযোগ না থাকলেও বলাডাঙ্গা এলাকার মৃত মোসলেম আলীর পুত্র শহিদুল বাহার সাবেক চেয়ারম্যানের সহযোগিতায় জমির সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে পাকা ভবন নির্মান শুরু করে। এনিয়ে একাধিকবার স্থানীয়রা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

অভিযোগকারী শিরিনা সুলতানা বলেন, অভিযোগের পরেও ভবন নির্মান বন্ধের জন্য দৃশ্যমান কোন কার্যক্রম চোখে পড়েনি। যদিও ভূমি কর্মকর্তা বারবার বলছেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শহিদুল বাহার আইনের কোন তোয়াক্কা না করে তিনতলা ভবন নির্মান কাজ অব্যাহত রেখেছেন। এবিষয়ে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এবিষয়ে সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) বদরুদ্দোজা বলেন, আমরা সরেজমিনে জায়গটা পরিদর্শন করেছি। তাদের নোটিশও দিয়েছি। কিন্তু তারা কোন শোনেনি। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews