সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

ঠাকুরগাঁওয়ে দিনমজুর নারীকে মারধরের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নে এক অসহায় দিনমজুর নারীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক শিক্ষকের বিরুদ্ধে।

 

গত ২১ ফেব্রুয়ারি জালালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, জালালী গ্রামের বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মঙ্গলু দেবনাথের স্ত্রী সমারী রানী দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। পরিবারে আর্থিক সংকট থাকায় প্রতিদিনের উপার্জনের ওপরই নির্ভর করতে হয় তাকে।

 

অভিযোগ রয়েছে, বড়গাঁও আলিম মাদ্রাসার বিএসসি শিক্ষক রেজানুল হক তার নিজ জমিতে বোরো ধান রোপণের কাজের জন্য সমারী রানীকে ডেকে পাঠান। কিন্তু পূর্ব নির্ধারিত অন্যের কাজে ব্যস্ত থাকায় তিনি সেদিন যেতে পারেননি। এ বিষয়টি কেন্দ্র করে পরবর্তীতে শিক্ষক রেজানুল হকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

ভুক্তভোগীর দাবি, কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে গালে চড় মারেন। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সমারী রানী বয়সে অভিযুক্ত শিক্ষকের চেয়েও বড় এবং তিনি একজন অসহায় শ্রমজীবী নারী। এ ধরনের আচরণে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এলাকাবাসীর অভিযোগ, একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তারা বলেন, শিক্ষকের দায়িত্ব সমাজে নৈতিকতা ও শৃঙ্খলার শিক্ষা দেওয়া; সেখানে এমন ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রেজানুল হকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।

বর্তমানে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের প্রত্যাশায় দিন গুনছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কিনা—এখন সেদিকেই তাকিয়ে আছে বড়গাঁও ইউনিয়নের মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews