বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

নওগাঁ জেলায় ৫জন বিএনপি ১ জন জামাত প্রার্থী বিজয়ী

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

আহসান মনজিল, নওগাঁ জেলা প্রতিনিধি।

 

নওগাঁ জেলায় অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনে ছয়জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন নওগাঁ-১ মোস্তাফিজুর রহমান ধানের শীষ নওগাঁ -২ ইন্জি : এনামুল হক দাঁড়িপাল্লা নওগাঁ-৩ ফজলে হুদা বাবুল ধানের শীষ নওগাঁ -৪ ডাঃ একরামুল বারী টিপু ধানের শীষ নওগাঁ -৫ জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ নওগা -৬ শেখ রেজাউল ইসলাম খবিরুল ধানের শীষ।৫জন ধানের শীষ ১জন দাঁড়িপাল্লা মাকায় বিজয়ী হন।ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল পর্যন্ত সুষ্ঠুভাবে চলে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতির কারণে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী ছয়টি আসনে ছয়জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা তাদের কর্মী-সমর্থকদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ উদযাপনের খবর পাওয়া গেছে।

বিজয়ী প্রার্থীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, “এ বিজয় জনগণের বিজয়। আমরা এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।”

জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতার জন্য ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews