রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন

পরাজয় মেনে নিয়ে তারেক রহমানকে অভিনন্দন ও শ্যামনগরবাসীর প্রতি ড. মনিরুজ্জামানের কৃতজ্ঞতা

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

সাতক্ষীরা-৪ শ্যামনগর- আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ড. মোঃ মনিরুজ্জামান নির্বাচনের ফলাফল পরবর্তী এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হলেও ভোটারদের ভালোবাসায় সিক্ত ড. মনিরুজ্জামান বলেন, “শ্যামনগর মুরুব্বী, মা-বোন, যুবক ও প্রবাসী ভাইয়েরা যারা প্রতিকূল পরিস্থিতির মাঝেও আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি আমি চিরঋণী। আপনাদের এই আস্থা আমার আগামীর পথচলার পাথেয় হয়ে থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, জয়-পরাজয় বড় কথা নয়, বরং মানুষের হৃদয়ে স্থান পাওয়াটাই তাঁর বড় প্রাপ্তি। বিশ্বাসের মর্যাদা রক্ষায় তিনি আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

 

নির্বাচনী সংস্কৃতিতে উদারতার পরিচয় দিয়ে ড. মনিরুজ্জামান বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, বিজয়ী প্রতিনিধি সাতক্ষীরা-৪ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে নিষ্ঠার সাথে কাজ করবেন।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন

“আমাদের প্রিয় এলাকার উন্নয়ন ও কল্যাণই হোক সবার প্রধান লক্ষ্য। আমি বিজয়ী না হলেও শ্যামনগর উপজেলাকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় সর্বদা সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।”

 

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ায় ড. মনিরুজ্জামান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বিশ্বাস করেন, তাঁর নেতৃত্বে দেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হবে।

বক্তব্যের শেষে তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে ধৈর্য ধারণ করে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews