সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

শ্যামনগরে অস্ত্র চোরাচালানের অভিযোগে তোলপাড় ভাইরাল অডিও ঘিরে আনিসুর মল্লিকের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারের জোর দাবি

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে কথিত অস্ত্র আনা-নেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অডিওটিতে পশ্চিম কৈখালী গ্রামের আনিসুর মল্লিকের কণ্ঠ রয়েছে বলে স্থানীয়দের দাবি।

অভিযোগ উঠেছে, সীমান্তবর্তী এলাকার সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি অবৈধ অস্ত্র আনা-নেওয়ার সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ৫ আগস্টের পর থেকে এই চক্রের তৎপরতা আরও বেড়েছে। ভাইরাল হওয়া অডিওতে অস্ত্র সরবরাহ সংক্রান্ত কথোপকথনের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।

থানার রেকর্ড অনুযায়ী, আনিসুর মল্লিকের নামে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পার্শ্ববর্তী গ্রামের আরেক ব্যক্তির নামও আলোচনায় এসেছে, যার বিরুদ্ধেও অতীতে মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভাইরাল অডিওর সত্যতা ও কণ্ঠ শনাক্তকরণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত গুরুত্বসহকারে তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। তাদের মতে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে।

শ্যামনগর থানার একটি সূত্র জানিয়েছে, অডিওটি যাচাই-বাছাইসহ অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সচেতন মহল অবিলম্বে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews