বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ধানের শীষের সমর্থনে পটুয়াখালী উঠান বৈঠক 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

দুমকী উপজেলা প্রতিনিধি

 

পটুয়াখালী জেলার সদর থানার ৮ নং মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইয়াকুব আলী হাওলাদার বাড়িতে ধানের শীষের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল ৯ ফেব্রুয়ারী সন্ব্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত)মো: জসীমউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউট্যাব পবিপ্রবি ইউনিট সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মামুন অর রশীদ, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, এগ্রোফরেস্ট্রি বিভাগের প্রফেসর মো: মাসুদুর রহমান, অধ্যাপিকা শাহানা মুস্তাফিজ, সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি ড. হাচিব মোহাম্মদ তুষার,বিএনপি নেতা মো: দুলাল মাতব্বর,লতিফসিদ্দিকী,ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্যসচিব তারেকুল ইসলাম ইভান সিকদার। প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন,” যতবারই বিএনপি ক্ষমতায় এসেছে ততবারই দেশের মানুষ কিছু না কিছু পেয়েছে। ধানের শীষ বিজয়ী হলে দেশের মানুষের মুখে হাসি ফুটে উঠে। তিনি আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত মাদারবুনিয়া ইউনিয়নসহ পটুয়াখালীর সার্বিক উন্নয়নের দায়িত্ব প্রদানের আহ্বান জানান।এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মো:শহিদুল ইসলাম,সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম, স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মো: মেহেদী হাসান সিকদার, প্রধান খামার তও্বাবধায়ক(ভারপ্রাপ্ত) আরিফুর রহমান,ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, মো: শাহজালাল,পটুয়াখালী জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এড. আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান, পবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার লোকমান হোসেন মিঠু, মাহমুদ আল জামান,মেহেদী হাসান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews