বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে ধানের শীষের গণজোয়ার সাতক্ষীরা-৪ আসনে বিএনপির বিশাল জনসভা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরা-৪ শ্যামনগর- আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো: মনিরুজ্জামানের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে শ্যামনগর নকিপুর পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এই জনসভায় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

 

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা জনাব হুমায়ুন কবীর। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। এই নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা স্বৈরাচার ও অন্যায়ের জবাব দেবে। ড. মনিরুজ্জামান একজন শিক্ষিত ও যোগ্য প্রার্থী, তাকে বিজয়ী করলে সাতক্ষীরা-৪ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব এইচ এম সাইফ আলী খাঁন বলেন, ডিজিটাল বাংলাদেশের নামে যে লুটপাট হয়েছে, তার বিপরীতে বিএনপি জনগণের ক্ষমতায়ন ও প্রকৃত প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

 

জনসভায় সভাপতিত্ব করেন অত্র আসনের ধানের শীষের প্রার্থী ড. মো: মনিরুজ্জামান। তিনি শ্যামনগর ও কালীগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের সেবা করার সুযোগ পেলে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়ন ও উপকূলীয় মানুষের অধিকার আদায়ে আজীবন কাজ করে যাব।”

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা মাস্টার আব্দুল ওহেদ, জনাব সোলাইমান কবির, যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু এবং আশেক ইলাহি মুন্নাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

 

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা আগামী নির্বাচনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews