বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের আগমন শুভেচ্ছায় স্বাগতম

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান।

 

এই প্রতিপাদ্যকে সামনে রেখে

দীর্ঘ ২৩ বছর পরে ঠাকুরগাঁও বড় মাঠে হাজার হাজার জনতার ঢলে

কৃষি ঋণ মওকুফ ও ঘরে ঘরে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের। বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ও বিভিন্ন সংস্থার ক্ষুদ্রঋণ মওকুফ এবং শিশু ও নারীদের জন্য ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তারেক রহমান দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

তারেক রহমান তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক শিল্পায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জেলার দীর্ঘদিনের প্রাণের দাবি—মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন এবং ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর প্রতিশ্রুতি দেন। এছাড়া পঞ্চগড়ের চিনিকল ও এই অঞ্চলের রেশম কারখানা সচল করার মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জনগণের সমর্থন অপরিহার্য। তাই এলাকার উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী জাহেদুর রহমান (জাহিদ) আরো উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান ও রবি চৌধুরী, রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সাধারন সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews