রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে

গোলামি থেকে মুক্তি ও আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্বাচন করছে জামায়াত।

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি:—-

 

বিগত সরকারের করা গোলামি থেকে মুক্তি ও আল্লাহর আইন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনার সাঁথিয়া উপজেলার ফুটবল মাঠে আসনটির জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে ছাত্রশিবিরসহ জামায়াতের বিভিন্ন ইউনিট খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যুক্ত হয়।

 

এসময় সাঁথিয়া জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের, সাঁথিয়ার দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, ‌‘আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বারবার দেশের ক্ষমতায় এসেছে। কিন্তু তারা ইসলামের আইন প্রতিষ্ঠা করেনি। দেশ পরিচালনার নামে গোলামি করেছে। মানুষের তৈরি মতবাদে দেশ পরিচালনা করেছে। এসব বিষয় আমলে রেখে জামায়াত দুটি কারণে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি হলো—এই গোলামি থেকে আজাদি প্রতিষ্ঠা। আরেকটি হলো—মানুষের তৈরি মতবাদকে বাতিল করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা।’

 

জালেম পালিয়েছে জুলুম পালায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এদেশে জুলুম করতে পারে আগামী নির্বাচনে তাদের প্রতিহত করতে হবে। জামায়াতের দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। কারণ জামায়াত নারীদের আট ঘণ্টার বিপরীতে পাঁচ ঘণ্টা কজের বিধান করতে চায়। পাঁচ বছরের শিশু ও ৬০ বছরের বৃদ্ধের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়ন করতে চায়। শ্রমিকরা যেন মজুরির পাশাপাশি মালিকের লভ্যাংশের ১০ ভাগ পায়, সেই ব্যবস্থা গড়ে তোলাসহ মানবিক ও শান্তির দেশ গড়তে চায়।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews