বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আপনারা দুই দিনের বৈরাগী শিবিরকে নিশ্চহ্ন করার স্বপ্ন দেখলে আপনারাই বিলীন হয়ে যাবেন – সাতক্ষীরা শহর শিবির সভাপতি আল মামুন 

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান, সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরা :ইসলামী ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরা শহর শিবিরের আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুফান কোম্পানির মোড়ে ছাত্রজমায়েতে অংশ নেয়। সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. মেহেদী হাসানের সঞ্চালনায়

 

ছাত্র জমায়েত ছাত্র জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আবু তালেব, সাতক্ষীরা শহর জামায়াতের ৮ নং ওয়ার্ড আমীর মোঃ আব্দুল গফুর। এসময় সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, দাওয়া সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মো. আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মো. শাহনেওয়াজ, কলেজ সম্পাদক শামীম হোসেন, সরকারি কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিটি কলেজ সভাপতি মোল্ল্যা ইব্রাহিম খলিলুল্লাহ পউপস্থিত ছিলেন। এসময় শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, আপনারা দুই দিনের বৈরাগী শিবিরকে নিশ্চহ্ন করার স্বপ্ন দেখলে আপনারাই বিলীন হয়ে যাবেন। ফ্যাসিস্ট সরকার শিবিরের নেতাকর্মীদের গুম,হত্যা, নির্যাতন করেও শিবির ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে পারেনি। আর আপনারা শিবিরকে হজম করবেন। শিবিরকে হজম করতে গেলে পেট বাস্ট হয়ে যাবে। তিনি আরো বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন এবং দেশ ও ইসলাম রক্ষার তাগিদে তারা যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করতে প্রস্তুত।

 

এসময় সমাবেশে উপস্থিত সকলের দূর্নীতি চাঁদাবাজ এর বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ করেন। মিছিলে সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের হাজার নেতাকর্মী ও ছাত্রজনতা অংশ নেয়, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করেন। উল্লেখ্য ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারী আজকের এই দিনে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews