রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে

শ্যামনগরে ধানের শীষের এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের লড়াইয়ে শক্ত অবস্থান নিশ্চিত করতে নির্বাচনী এজেন্টদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ দিনব্যাপী সাতক্ষীরা-৪ (শ্যামনগর) সংসদীয় আসনের অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এজেন্টদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী প্রক্রিয়ার কারিগরি ও আইনি খুঁটিনাটি বিষয়ে এজেন্টদের দক্ষ করে তুলতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হালিমা আরলি। তিনি ভোটগ্রহণের দিন কেন্দ্রের ভেতরে পোলিং এজেন্টদের দায়িত্ব, আইনি চ্যালেঞ্জ মোকাবিলা এবং ফলাফল বিবরণী (ফরম-৬) সংগ্রহ না করা পর্যন্ত কেন্দ্র ত্যাগ না করার ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন ফারিয়া আক্তার ও ইহসান উল হক পলাশ।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উক্ত আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মনিরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, “সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমাদের লড়াই চলছে। ভোটকেন্দ্রের পবিত্রতা রক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতে এজেন্টরাই আমাদের শেষ ভরসা। কোনো ধরনের ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে সাহসের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সোলাইমান কবির। সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে বক্তব্য রাখেন যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু এবং অন্যতম নেতা আশেক ইলাহি মুন্না।

কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে এজেন্টদের হাতে প্রয়োজনীয় নির্দেশিকা ও নির্বাচনী সরঞ্জামাদি সংক্রান্ত তথ্য তুলে দেওয়া হয়। উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews