বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরায় জামায়াতের আমীরের আগমন উপলক্ষে ব্রহ্মরাজপুরে মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে ব্রহ্মরাজপুরে মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পরে ব্রহ্মরাজপুর বাজারে এই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।

 

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার কর্মপরিষদ সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, সদর থানা সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, সাবেক থানা টিম সদস্য ও ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি রবিউল ইসলাম, নায়েবে আমীর হাফেজ ক্বারী মাওলানা আনোয়ারুল ইসলাম, আজিজুল হাকিম, ব্রহ্মরাজপুর ইউনিয়নের আমীর মাওলানা জাকির হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ব্রহ্মরাজপুর বাজার পেশাজীবি সংগঠনের সাধারণ সম্পাদক ও মেসার্স মায়েরদোয়া ট্রেডার্সের সত্তাধিকারী মোখলেছুর রহমান, শামীম আহমেদ লাভলু, মুহিবুল্লাহ, ধুলিহর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ও সাংবাদিক মাওলানা আব্দুল করিম, ইদরিস আলী এবং নুরুজ্জামান।

 

মিছিলে ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামীকালকের জামায়াতের প্রোগ্রামকে সকলকে স্বতঃস্ফূর্তভাবে সফল করতে হবে। তারা সকলকে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান। আগামীকালকের সমাবেশ হবে সাতক্ষীরার স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews