রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পাবনার বিভিন্ন এলাকায় যৌথ মহড়া। শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:– পাবনার সদর উপজেলার দোগাছি, ইউনিয়নের ভাড়ারা, গয়েশপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে যৌথ মহড়া পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার ২৫ জানুয়ারি রোজ রবিবার দিনব্যাপী এ মহড়ায় অংশ নেয় বাংলাদেশ পুলিশ, সিভিল প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মহড়ার সময় নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে টহল জোরদার করা হয়। যৌথ মহড়ার মাধ্যমে ভোটারদের মাঝে নিরাপত্তাবোধ সৃষ্টি করা এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রদর্শন করা হয়। একই সঙ্গে নির্বাচনকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টিও মহড়ায় তুলে ধরা হয়। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের আগের দিন থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়। এ সময় স্থানীয় জনগণ যৌথ মহড়াকে স্বাগত জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে তারা আশাবাদী।

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার সদর উপজেলার দোগাছি, ইউনিয়নের ভাড়ারা, গয়েশপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে যৌথ মহড়া পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার ২৫ জানুয়ারি রোজ রবিবার দিনব্যাপী এ মহড়ায় অংশ নেয় বাংলাদেশ পুলিশ, সিভিল প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মহড়ার সময় নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে টহল জোরদার করা হয়।

যৌথ মহড়ার মাধ্যমে ভোটারদের মাঝে নিরাপত্তাবোধ সৃষ্টি করা এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রদর্শন করা হয়। একই সঙ্গে নির্বাচনকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টিও মহড়ায় তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের আগের দিন থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।

এ সময় স্থানীয় জনগণ যৌথ মহড়াকে স্বাগত জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে তারা আশাবাদী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews