রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি’র কার্যালয় নির্মাণ কাজ শেষ পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে দলীয় কার্যালয় নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় কার্যালয়টির নির্মাণ কাজ এখন সমাপ্তির পথে।

নির্মাণে নেতৃত্বের ভূমিকা দলীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ ইউনিয়নে বিএনপি’র একটি স্থায়ী ও মজবুত সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে এই কার্যালয়টি নির্মাণ করা হচ্ছে। এই মহতী উদ্যোগের শুরু থেকে মাঠ পর্যায়ে কাজের সার্বিক তদারকি ও সহযোগিতায় বিশেষ ভূমিকা পালন করছেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মাসিদুর রহমান (বাবু) এবং ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নূর ইসলাম হাজি।

উপস্থিত নেতৃবৃন্দ নির্মাণ কাজ চলাকালীন প্রতিদিনের ন্যায় আজও কাজের অগ্রগতি পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন স্থানীয় বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন

আবুল কাশেম মোড়ল (সাবেক চেয়ারম্যান)

আব্দুর রাজ্জাক সরদার, নজরুল ইসলাম মোড়ল , আমির হামজা আবু , মোস্তাফিজুর রহমান মিয়ারাজ হোসেন, খালেক গাজি পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

নেতাকর্মীদের প্রতিক্রিয়া,উপস্থিত নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত এই দলীয় কার্যালয়টি স্থানীয় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হবে। তারা বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে ইনশাআল্লাহ্ আমরা খুব দ্রুত নির্মাণ কাজ শেষ করতে পারছি। এই অফিসটি আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এলাকার নেতাকর্মীদের জন্য একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে কাজ করবে।”

নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকায় স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। এখন কেবল আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews