বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

গাবুরায় দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম গাবুরা প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা দ্বীপ ইউনিয়নের ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা, কিন্ডারগার্টেন ও এতিমখানার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

 

মাদ্রাসার সভাপতি জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অত্র মসজিদ ও মাদ্রাসার ইমাম আব্দুল্লাহ আল মামুন, সহকারী ইমাম রবিউল ইসলাম এবং ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম উপস্থিত ছিলেন।

 

আবু তালেব, সহকারী শিক্ষক, চাঁদনীমুখা পি.জে. আলিম মাদ্রাসা।

কামরুল ইসলাম, সাবেক সভাপতি, দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা।

জহির আলিম, সাবেক সভাপতি, ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি।

আবিয়ার রহমান, সভাপতি, স্থানীয় জামে মসজিদ।

মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, মাদ্রাসা পরিচালনা কমিটি।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, বর্তমান যুগে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক ও কোরআনিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর তারা গুরুত্বারোপ করেন। একইসাথে আগামীতে মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ফলাফল ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। পরীক্ষার সন্তোষজনক ফলাফলে শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews