মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা সুন্দরবনের নদীপথে মাদকসহ অবৈধ পণ্যের নিরাপদ পাচার রুট আশাশুনিতে মাত্র ২০০ ফুট সড়কে ৩০-৪০ গর্ত।।চরম দুর্ভোগে পথচারী,দ্রুত সংস্কারের দাবি আশাশুনির বুধহাটায় ভাঙনকবলিত বাঁধ ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার ডেঙ্গু প্রতিরোধে কেসিসির মশক নিধন অভিযান: ৪ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা, ৫ জনের মুচলেকা শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় এসআই সুমনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ চাঁদা না পেয়ে মিথ্যা সংবাদের দাবি, নেপথ্যে ঠিকাদারের চাঁদাবাজির মামলা কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক   কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

বেতাগীতে গরু কেনার ৫৫ হাজার টাকা চুরি এলাকাবাসী আতঙ্কিত  

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা ( বরগুনা )

 

বরগুনার বেতাগী উপজেলার ৫ নং বুড়ামজুদার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বসতঘর থেকে গরু কেনার জন্য জমানো ৫৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। গত ২৪ আগস্ট দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী মোঃ নাঈম সিকদার।

 

ভুক্তভোগী নাঈম সিকদার ওই এলাকার বাসিন্দা মোঃ আইয়ুব আলী সিকদারের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। স্থানীয়রা জানান, দিন এনে দিন খাওয়া এই পরিবারের সংসারে নাঈমের আয়ই ছিল অন্যতম ভরসা। দীর্ঘদিনের কষ্টার্জিত আয় থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে একটি গরু কেনার পরিকল্পনা করেছিলেন তিনি।

 

নাঈম সিকদারের অভিযোগ, গরু কেনার জন্য জমানো টাকা তাঁর ঘরে থাকা একটি ব্যাগ, তাঁর স্ত্রীর ব্যাগ এবং মাটির তৈরি ব্যাংকে রাখা ছিল। সব মিলিয়ে প্রায় ৫৫ হাজার টাকা জমিয়েছিলেন তিনি। গত ২৪ আগস্ট দিবাগত রাতে কে বা কারা বসতঘরে প্রবেশ করে ওই টাকা চুরি করে নিয়ে যায়।

 

নাঈম সিকদার বলেন, “গতকাল রাতে আমি বাসায় ছিলাম। গরু কেনার জন্য অনেক কষ্ট করে ৫৫ হাজার টাকা জমিয়েছিলাম। কে বা কারা আমার ঘরে ঢুকে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। আমার কষ্টের জমানো টাকা দিয়ে একটি গরু কিনতে চেয়েছিলাম। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।”

 

ঘটনার পর পরিবারটির মধ্যে চরম হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।

 

এদিকে স্থানীয়দের দাবি, চুরির সঙ্গে জড়িতরা দূরের কেউ নয়; স্থানীয়দের মধ্যেই কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তাঁরা দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews