মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা সুন্দরবনের নদীপথে মাদকসহ অবৈধ পণ্যের নিরাপদ পাচার রুট আশাশুনিতে মাত্র ২০০ ফুট সড়কে ৩০-৪০ গর্ত।।চরম দুর্ভোগে পথচারী,দ্রুত সংস্কারের দাবি আশাশুনির বুধহাটায় ভাঙনকবলিত বাঁধ ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার ডেঙ্গু প্রতিরোধে কেসিসির মশক নিধন অভিযান: ৪ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা, ৫ জনের মুচলেকা শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় এসআই সুমনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ চাঁদা না পেয়ে মিথ্যা সংবাদের দাবি, নেপথ্যে ঠিকাদারের চাঁদাবাজির মামলা কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক   কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

পাঁজিয়ায় সম্মানীর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, সাংগঠনিক দায়িত্ব হারালেন দুই নেতা

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানীর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ ওঠায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দায়িত্ব হারানো দুই নেতা হলেন—পাঁজিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তারা এখন থেকে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না।

২৩ আগস্ট ২০২৬, রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাইদুর রহমান সাঈদ।

দলীয় সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানীর তালিকা তৈরির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের পর বিষয়টি দলীয়ভাবে বিবেচনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মাসুদ কামাল ও আব্দুল মুতালেব মোল্লাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাইদুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews