
রবিউল ইসলাম : তালা প্রতিনিধি
পাটকেলঘাটা থানা খলিষখালি ইউনিয়নের টিকারামপুর এলাকায় একটি ঘেরে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মারামারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলটি ঘেরের মালিক মোঃ আজিবার রহমানের বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় টিকারামপুর গ্রামের মোঃ আজিবার রহমান (৪০) ও মোঃ রানা (২৮) মারধরের শিকার হন। এ ঘটনায় মাটিয়াডাঙ্গা গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (৪০), খড়িয়াডাঙ্গা গ্রামের নিতাই রায় (৪৫) এবং টিকারামপুর গ্রামের মঙ্গল (৪২)-এর সম্পৃক্ততার অভিযোগ করেছেন বাদীপক্ষ।
বাদীপক্ষের আরও দাবি, রানা ও সাদ্দামের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধের জের ধরে ঘটনার সূত্রপাত হয়। একই সঙ্গে সাদ্দামের বিরুদ্ধে ইয়াবা ব্যবসা ও রানার বউ মোছা:মাহমুদা পারভীন এর সাথে অবৈধ সম্পর্ক থাকার অভিযোগও করা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত ছিলেন, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।