রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে, স্বজনদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ খুলনায় কয়রা থানা পুলিশের বিশেষ অভিযান ৬ মামলার আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার আটক, জনতার সহযোগিতায় রক্ষা তালায় সরকারি ভূমি অফিসে নায়েব তারক চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ কেশবপুর পৌরসভায় জামায়াতের কাউন্সিলর প্রার্থী তালিকা ঘোষণা পুঙ্গলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ মেহেদী হাসান তপন খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী করার আহ্বান মিস্ত্রিাপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেসিসি প্রশাসক খুলনা জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে পিআইও ও ক্যাডার চালকের চাঁদাবাজি সাংবাদিকদের অশালীন হুমকি ও ৩০ হাজার টাকা বেতনের উৎস নিয়ে প্রশ্ন! শ্যামনগরে সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইব স্থাপন , রাস্তার ক্ষতি সাধন

হাজরাকাঠি বাওড়ে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধি:

 

যশোরের কেশবপুরে হাজরাকাঠি বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন জিদান (১০)। তার পিতার নাম মো. মফিজুর। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের একই মহল্লার চার শিশু—জিদান, শিলা, ইয়াসমিন ও মরিয়াম—হাজরাকাঠি বাওড়ে শাপলা ফুল তুলতে যায়। এ সময় পানিতে ডুবে জিদানের মৃত্যু হয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

 

অপর শিশুকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, নিহত ওই শিশুর নাম মো. তাসনিম, বয়স ৫ বছর ৬ মাস। তার পিতার নাম ওলিয়ার রহমান, বাড়ি হাজরাকাঠি, বেগমপুর, কেশবপুর। তবে পারিবারিক সূত্রে শিশুটির নাম ইয়াসমিন বলে জানানো হয়েছে। ফলে শিশুটির নামের বিষয়ে তথ্যের ভিন্নতা রয়েছে।

ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews