শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কেসিসির ক্রাশ প্রোগ্রাম জোরদার: ১ ও ১২ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন প্রশাসক মঞ্জু তালায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার  অভিযোগ, ৩ লাখ টাকা লুট আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন আশাশুনির হাড়িভাঙ্গা রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আংশিক কমিটি গঠন,আহ্বায়ক-সাইফুল্লাহ ঢালী,সদস্য সচিব-তুহিন গাজী সংবেদনশীল ক্যাম্পে বারবার পোস্টিং ও সুন্দরবনের অবৈধ চক্র নিয়ন্ত্রণের অভিযোগ বিতর্কের শীর্ষে এএসআই জামিরুল সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার  টাইব্রেকারে হাজিরবাগকে হারিয়ে সেমিফাইনালে ঝিকরগাছা সদর সাতক্ষীরা তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন পুলিশের ঘুষ-বাণিজ্য ও গ্রেপ্তারের হুমকি শ্যামনগরে আতঙ্কে গ্রামবাসী, এসপি ও ডিআইজির হস্তক্ষেপ দাবি

ডেঙ্গু প্রতিরোধে কেসিসির ক্রাশ প্রোগ্রাম জোরদার: ১ ও ১২ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন প্রশাসক মঞ্জু

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি:

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিয়ন্ত্রণ ও সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে নগরীর ১ ও ১২ নম্বর ওয়ার্ডে চলমান এই পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

পরিদর্শনকালে তিনি বিশেষ করে ১ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপাশা রানার মাঠ এবং ১২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ক্যাম্প বিহারী কলোনি সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে কেসিসি প্রশাসক বলেন, “ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তা সত্ত্বেও নগরীতে সংক্রমণের হার বাড়ছে।” পরিস্থিতি বিবেচনায় কেসিসির কৌশলগত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি জানান, সংক্রমণের হারের ওপর ভিত্তি করে পুরো মহানগরীকে ‘রেড’, ‘ইয়েলো’ ও ‘অরেঞ্জ’—এই তিন জোনে বিভক্ত করে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে নিয়মিত আইনগত ব্যবস্থা ও মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি অধিক ঝুঁকিপূর্ণ ও ঘনবসতি এলাকাগুলোতে বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নিজ নিজ অবস্থান থেকে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, “নিজের পরিবার ও সন্তানদের নিরাপদ রাখতে কেসিসির নেওয়া কর্মসূচির পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি বা প্রতিষ্ঠানের সীমানার ভেতরে যাতে মশা বংশবিস্তার করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা এবং পানি জমে থাকা স্থানগুলো নিজ দায়িত্বে পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।”

পরিদর্শনকালে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক সাদিকুর কাজী শফিকুল ইসলাম শফি, আব্দুল জলিল হাওলাদার, শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews