বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে কালিগঞ্জের রফিকুল ইসলাম(রফু) মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই,সামাজিক মাধ্যমে মনগড়া পোস্ট, ঠাকুরগাঁও-১ আসনের ভোটাদের মাঝে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হাবিবুল্লাহ বাহার ঠাকুরগাঁও জেলা থেকে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মো. বাদল রানা ঠাকুরগাঁও জেলা থেকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মো. মফিজুল ইসলাম সত্যের তথ্যে প্রতিদিন” দ্বিতীয় বছরের মতো স্টাফ রিপোর্টার হিসেবে নতুন দায়িত্ব পেলেন সাংবাদিক আবুজার গাজী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে আব্দুল গফুরের নিয়োগ সত্যের সন্ধানে পথচলা দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার হিসেবে মো. বাবলু গাজীর নিয়োগ কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড সাতক্ষীরার সাজুসহ ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় শোকের ছায়া রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক।

ঠাকুরগাঁওয়ে ৩ মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ৫০ জন নারী

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫০ জন অসহায় বেকার নারীকে ৩ মাস প্রশিক্ষণ প্রদানের পর সেলাই মেশিন ও সাথে প্রয়োজনীয় কাপড়, সুতা, টেবিল-টুলসহ অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয়েছে।

 

বুধবার বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে আলী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় দাওয়াহ প্রশিক্ষণ কেন্দ্রে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবং গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে এসব সেলাই মেশিন ও সরঞ্জাম বিতরণ করা হয়।

 

বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব বাবর আলীর সভাপতিত্বে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির ইমপ্লিমেন্টর মুফতি শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস।

 

ইউএনও তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি ও গ্লোবাল রিলিফ ট্রাস্ট নারীদের প্রশিক্ষিত করে দক্ষ জনবল তৈরি ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সংস্থাটির এমন কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে প্রশিক্ষণ নেওয়া মায়েদের তাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠানো এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার পরামর্শ প্রদান করেন।

 

অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এন এন নুরুল ইসলাম, ব্যবসায়ী ফইজুল ইসলাম, সাংবাদিক হাসান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews