সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি রক্ত সহায়তা কেন্দ্রের নতুন কমিটি গঠন থানা হাজতে আওয়ামী লীগ নেতাদের ভিডিও ফাঁসের ঘটনা ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ পাইকগাছায় দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে  বিতর্ক ও রচনা প্রতিযোগিতা দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ তালায় দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোক্তার অভিযানে মাদারীপুরের কালকিনিতে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা! আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ আশাশুনিতে মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলে জরিমানা শ্যামনগরের গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল B4RL প্রকল্পের আওতায় বেলা এর পক্ষে আটুলিয়া এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকালে সর্বদলীয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের উদ্যোগে উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সখিপুর বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের আহবায়ক মাসুদ আল আজমের সভাপতিত্বে এবং জুলাই যোদ্ধা আজহারুল ইসলাম ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য মনি আহম্মাদ, জাতীয় ছাত্র শক্তি সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্য সচিব মুজাহিদ বিন ফিরোজ, সংগঠক মো. আব্দুল্লাহ, দেবহাটা উপজেলা শাখার আহবায়ক মাহফুজুল আলম জীবন, সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের সদস্য সচিব সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, জুলাই যোদ্ধা মিজানুর রহমান, শাহিনুর রহমান প্রমুখ।

 

বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের প্রকাশ্য কার্যক্রম ও উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তারা সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews