রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নৈতিক ও জনবান্ধব পুলিশ গঠনে সাতক্ষীরায় ৫ দিনব্যাপী মোটিভেশনাল ট্রেনিং শুরু YSoB ট্যালেন্ট ফেস্ট ২০২৬-এ চা বন্ধু প্রোজেক্ট নিয়ে চ্যাম্পিয়ন সাতক্ষীরার সুদীপ্ত  তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সরব তরুণ গণমাধ্যমকর্মী আবু রায়হান কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি দেখার কেউ নেই  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন শ্যামনগর গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফসুর আলী মোল্লা গ্রেপ্তার: পুলিশের বিশেষ অভিযান মাদারীপুর লেক পারে জেলা প্রশাসনের নিয়মিত শরীরচর্চা কর্মসূচি ও বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক  বেগম খালেদা জিয়া দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মানবসেবা ও সামাজিক সংস্থাকে এগিয়ে নিতে সাগরদাঁড়িতে জরুরি সভা

তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃ তালা উপজেলা প্রতিনিধি:

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে তালায়

র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে তালা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রভাষ কুমার দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।

বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইদ্রিস আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, দেশের আমিষের চাহিদা পূরণে মাছ উৎপাদনের কোনো বিকল্প নেই। সকলকে মাছ চাষে এগিয়ে আসা উচিত। সরকারও মৎস্যচাষি ও মৎস্যজীবীদের প্রতি আন্তরিক। তালা উপজেলায় আগামী শুষ্ক মৌসুমে ১১টি খাল খনন করা হবে। আগামীতে মৎস্যজীবীদের সহযোগিতায় যা যা করা দরকার, সবই করার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য খলিলুর রহমান, রাসেল সরদার, নাসির নিকারী, রাজিন হোসেন ও বোরহান উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews