রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
YSoB ট্যালেন্ট ফেস্ট ২০২৬-এ চা বন্ধু প্রোজেক্ট নিয়ে চ্যাম্পিয়ন সাতক্ষীরার সুদীপ্ত  তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সরব তরুণ গণমাধ্যমকর্মী আবু রায়হান কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি দেখার কেউ নেই  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন শ্যামনগর গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফসুর আলী মোল্লা গ্রেপ্তার: পুলিশের বিশেষ অভিযান মাদারীপুর লেক পারে জেলা প্রশাসনের নিয়মিত শরীরচর্চা কর্মসূচি ও বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক  বেগম খালেদা জিয়া দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মানবসেবা ও সামাজিক সংস্থাকে এগিয়ে নিতে সাগরদাঁড়িতে জরুরি সভা কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয়

রাণীশংকৈল রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার দোয়া ও ভোট প্রার্থনা ২০২৬ ইং 

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, রেজি. নং রাজ-১১৬৭-এর আসন্ন নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা ফুটবল মার্কা প্রতীক চেয়ে পদপ্রার্থী হিসেবে সকল শ্রমিক ভাইদের কাছে দোয়া, ভালোবাসা ও ভোট প্রার্থনা করেছেন সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল রানা

নির্বাচনকে সামনে রেখে তিনি রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকার রিকশা ও ভ্যান শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করছেন এবং শ্রমিকদের সুখ-দুঃখের কথা শোনার পাশাপাশি তাদের অধিকার, ন্যায্য দাবি ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।

মোঃ সোহেল রানা বলেন, রিকশা ও ভ্যান শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রতিদিন প্রচণ্ড রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা মানুষের চলাচল ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ অনেক সময় শ্রমিকদের নানা সমস্যা ও সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়। তাই শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার ও কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শ্রমিকদের ঐক্য, সংগঠনের শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার জন্য কাজ করবেন। শ্রমিকদের যেকোনো ন্যায্য সমস্যা ও দাবিদাওয়া সংগঠনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করবেন।

এ সময় তিনি রাণীশংকৈল উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকার গরিব, দুঃখী, খেটে খাওয়া ও মেহনতি শ্রমিক ভাইদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি শ্রমিকদের একজন মানুষ হিসেবে তাদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট পেলে রিকশা ও ভ্যান শ্রমিক সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করার সুযোগ পাব।”

তিনি সকল রিকশা ও ভ্যান শ্রমিক ভাইদের কাছে তার জন্য দোয়া করার পাশাপাশি নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।

সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা আশা প্রকাশ করেন, শ্রমিকদের ভালোবাসা ও সহযোগিতা পেলে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন।

সকল রিকশা ও ভ্যান শ্রমিক ভাইদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশী—

মোঃ সোহেল রানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী

রাণীশংকৈল উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন

রেজি. নং: রাজ-১১৬৭,২৮ তারিখ শুভ দিন ফুটবল মার্কায় ভোট দিন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews