রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সরব তরুণ গণমাধ্যমকর্মী আবু রায়হান কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি দেখার কেউ নেই  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন শ্যামনগর গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফসুর আলী মোল্লা গ্রেপ্তার: পুলিশের বিশেষ অভিযান মাদারীপুর লেক পারে জেলা প্রশাসনের নিয়মিত শরীরচর্চা কর্মসূচি ও বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক  বেগম খালেদা জিয়া দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মানবসেবা ও সামাজিক সংস্থাকে এগিয়ে নিতে সাগরদাঁড়িতে জরুরি সভা কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয় শ্যামগরের রমজাননগর বিএনপির   মত বিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান নিহত

রাণীশংকৈল রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার দোয়া ও ভোট প্রার্থনা ২০২৬ ইং 

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, রেজি. নং রাজ-১১৬৭-এর আসন্ন নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা ফুটবল মার্কা প্রতীক চেয়ে পদপ্রার্থী হিসেবে সকল শ্রমিক ভাইদের কাছে দোয়া, ভালোবাসা ও ভোট প্রার্থনা করেছেন সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল রানা

নির্বাচনকে সামনে রেখে তিনি রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকার রিকশা ও ভ্যান শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করছেন এবং শ্রমিকদের সুখ-দুঃখের কথা শোনার পাশাপাশি তাদের অধিকার, ন্যায্য দাবি ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।

মোঃ সোহেল রানা বলেন, রিকশা ও ভ্যান শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রতিদিন প্রচণ্ড রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা মানুষের চলাচল ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ অনেক সময় শ্রমিকদের নানা সমস্যা ও সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়। তাই শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার ও কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শ্রমিকদের ঐক্য, সংগঠনের শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার জন্য কাজ করবেন। শ্রমিকদের যেকোনো ন্যায্য সমস্যা ও দাবিদাওয়া সংগঠনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করবেন।

এ সময় তিনি রাণীশংকৈল উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকার গরিব, দুঃখী, খেটে খাওয়া ও মেহনতি শ্রমিক ভাইদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি শ্রমিকদের একজন মানুষ হিসেবে তাদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট পেলে রিকশা ও ভ্যান শ্রমিক সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করার সুযোগ পাব।”

তিনি সকল রিকশা ও ভ্যান শ্রমিক ভাইদের কাছে তার জন্য দোয়া করার পাশাপাশি নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।

সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা আশা প্রকাশ করেন, শ্রমিকদের ভালোবাসা ও সহযোগিতা পেলে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন।

সকল রিকশা ও ভ্যান শ্রমিক ভাইদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশী—

মোঃ সোহেল রানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী

রাণীশংকৈল উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন

রেজি. নং: রাজ-১১৬৭,২৮ তারিখ শুভ দিন ফুটবল মার্কায় ভোট দিন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews