শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ পাইকগাছায় সোনালী আঁশের সুদিনের হাতছানি, পাট কাটা ও জাগ  দেওয়ায় ব্যস্ত চাষিরা—তবে সংকট পানির ও শ্রমিকের রাণীশংকৈলে বিদ্যুৎ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত, ৩ বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয় সবুজের আড়ালে কৃষকের চোখের জল: ডুমুরিয়ায় সিন্ডিকেটের জালে পিষ্ট সবজিচাষিরা রাণীশংকৈলে মির্জা রুহূল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং শুভ উদ্বোধন  বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ। কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রতাপনগরে ২৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে  মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে

কলারোয়ায় কিডনি রোগে আক্রান্ত তাঁতিদল নেতার ভাতিজার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক

সাতক্ষীরার কলারোয়া উপজেলা তাঁতি দলের সদস্য সচিব ও সৎ ব্যবসায়ী মো. জিয়াউর রহমান জিয়ার একমাত্র ছোট ভাইয়ের ছেলে ১৭ বছর বয়সী কিশোর আকাশ দূরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার এই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. জিয়াউর রহমান জিয়া দলীয় পরিচয়ের বাইরে একজন নির্ঝঞ্ঝাট, সৎ ব্যবসায়ী এবং এলাকায় অত্যন্ত সুপরিচিত ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক। তার এই স্নেহের ভাতিজা আকাশ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগে বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালের বিছানায় দিন কাটাচ্ছে। চিকিৎসকরা তার সুচিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, অসুস্থ কিশোর আকাশের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন কলারোয়া উপজেলাসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ। প্রিয়জনের এই সংকটময় সময়ে দলমত নির্বিশেষে সকলের কাছে কায়মনোবাক্যে দোয়ার আবেদন জানিয়েছেন তার পরিবার ও স্বজনরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনাদের আন্তরিক দোয়া ও মোনাজাতই এই মুহূর্তে আকাশের সুস্থতার বড় পাথেয়। দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে এই কিশোরের রোগমুক্তির জন্য বিশেষ দোয়া চেয়েছেন তার পরিবার ও শুভানুধ্যায়ীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews