মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস গোদাগাড়ীতে ১০০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ মাদকদ্রব্য উদ্ধার মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা  সাতক্ষীরায় জেলা প্রশাসকের সাথে দুই সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় গাজী নজরুলের এমপি পদ সিদ্ধান্ত নিতে ইসিকে চিঠি দিচ্ছে সংসদ সচিবালয চুয়াডাঙ্গায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি’র স্টাফ রিপোর্টার বহিষ্কার নীতিমালা লঙ্ঘন ও শৃঙ্খলাভঙ্গে চার সাংবাদিক বহিষ্কার প্রতারণা রোধে কর্তৃপক্ষের কড়া সতর্কতা আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মোঃ শেখ ফরিদ,জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম অবৈধ হেরোইনসহ মোঃ মুশফিকুর রহমান (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)

 

আজ ১১ আগস্ট ২০২৬ সকাল ৭:৩০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন বিশ্বনাথপুর মোড় আমনুরা এলাকার ‘হামিদ ওয়েল্ডিং থাই এন্ড এস এস’ দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মুশফিকুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ থানার দক্ষিণ জয়দেবপুর (টুলটুলি পাড়া) গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

 

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগী গোদাগাড়ীর দিয়াড় মানিক চক এলাকার মোঃ তারেক আজীজ (২৩) কৌশলে পালিয়ে যায়।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব হেডকোয়ার্টার্স ইন্ট উইং-এর সহযোগিতায় র‍্যাব-৫, সিপিসিএস-এর একটি দল জানতে পারে যে গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে এক বা একাধিক ব্যক্তি রাজশাহী মহানগরীর দিকে আসছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুশফিকুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে সে হেরোইন বহনের কথা স্বীকার করে এবং তার ট্রাভেল ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews