মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস গোদাগাড়ীতে ১০০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ মাদকদ্রব্য উদ্ধার মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা  সাতক্ষীরায় জেলা প্রশাসকের সাথে দুই সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় গাজী নজরুলের এমপি পদ সিদ্ধান্ত নিতে ইসিকে চিঠি দিচ্ছে সংসদ সচিবালয চুয়াডাঙ্গায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি’র স্টাফ রিপোর্টার বহিষ্কার নীতিমালা লঙ্ঘন ও শৃঙ্খলাভঙ্গে চার সাংবাদিক বহিষ্কার প্রতারণা রোধে কর্তৃপক্ষের কড়া সতর্কতা আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ মাদকদ্রব্য উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ শেখ ফরিদ,জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে প্রাইভেটকারে করে পালিয়ে যায় দুই মাদক কারবারি। পরে নাচোলগামী সড়কে পালানোর সময় গোমস্তাপুর থানা সংলগ্ন এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

 

সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোদাগাড়ী থানার জৈটাবটতলা গ্রামের জনৈক মাসুদ রানার বসতবাড়ির পশ্চিম পাশে অর্জুন গাছের নিচে পাকা সড়কের ওপর থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক দুই অভিযুক্ত হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সোনামসজিদ গ্রামের আতাউর রহমানের ছেলে মো. রুবেল হক (২৬) এবং একই উপজেলার কমলাকান্তি রাণীহাটি গ্রামের সুভান আলীর ছেলে মো. কামিরুল (২৫)।

 

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোদাগাড়ী থানা ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জৈটাবটলা এলাকায় একটি প্রাইভেটকারের পেছনের দরজা খুলে দুই ব্যক্তি দুটি সাদা প্লাস্টিকের বস্তাসহ অবস্থান করছেন।

 

পরে রাত সাড়ে ১০টার দিকে জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ওই দুই ব্যক্তি সাদা প্লাস্টিকের বস্তা দুটি সড়কের ওপর ফেলে রেখে সিলভার-গোল্ড রঙের একটি প্রাইভেটকার নিয়ে নাচোল থানাগামী সড়কের দিকে পালিয়ে যান।

 

পরে পুলিশ ফেলে যাওয়া দুটি বস্তায় তল্লাশি চালিয়ে ৪০০ বোতল অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার করে।

 

এদিকে পুলিশের ধাওয়া এড়িয়ে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারটি গোমস্তাপুর থানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। পরে গোমস্তাপুর থানা পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় জব্দ করে রাখে। তবে গাড়িটি থেকে কোনো অবৈধ জিনিসপত্র উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

 

এ ঘটনায় পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews