সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ রাণীশংকৈলের মানুষ প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  শ্যামনগরে যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাই বড় শক্তি গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের প্রদর্শক ফায়েকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান   কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে পরীক্ষার্থীদের অবস্থান যশোরের কেশবপুরে সরকারি বাওড় দখল ও মাছ লুটের অভিযোগ: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ দৈনিক সাতক্ষীরা দিগন্তের ফেসবুক পেজ ও সম্পাদকের আইডিতে সাইবার হামলা, সতর্কবার্তা জারি রাণীশংকৈলে মহাসড়কে যাত্রীবাহী কোচ ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

শ্যামনগরে যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার লক্ষ্যে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

(৯ আগষ্ট)  রবিবার বিকেলে ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় চারটি দল অংশগ্রহণ করে। উক্ত খেলায় পদ্মপুকুর ও বুড়িগোয়ালীনি ফাইনাল খেলার গৌরব অর্জন করেন।ফাইনাল খেলা শুরুর পর থেকেই উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।নির্ধারিত সময়ের খেলায় পদ্মপুকুর ৫ শূন্য গোলে বুড়িগোয়ালীনিকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রভাষক মাওলানা আব্দুল হামিদ, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা,

মাওলানা মাহবুবুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী আটুলিয়া ইউনিয়ন শাখা,

যুব ও ক্রীড়া বিভাগ শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান, টিম সদস্য সাইফুল ইসলাম।  প্রমুখ

সভাপতিত্ব করেন,মাওলানা সাঈদী হাসান বুলবুল,সভাপতি যুব ও ক্রীড়া বিভাগ শ্যামনগর উপজেলা শাখা।বক্তারা বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের মাদক ও নানা ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। তাই যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews