শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা  ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় এডিস মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব শ্যামনগরে দুস্থ-অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরায় সড়কে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত, চালক আটক

আশাশুনি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠনয়সভাপতি-মনিরুজ্জামান,সাধাঃ সম্পাদক-গাউসুল আজম 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আশাশুনি উপজেলা শাখার ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় আশাশুনি বাজারের নাসির টি স্টল সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। নব-গঠিত কমিটিতে চাম্পাফুল-কালিবাড়ি সুপ্তি লাইব্রেরির স্বত্বাধিকারী মো.মনিরুজ্জামান সভাপতি, বুধহাটা ছাত্তার বুক ডিপোর স্বত্বাধিকারী মাওলানা মো. শওকত হোসেন সহ-সভাপতি,আশাশুনি বই ঘরের স্বত্বাধিকারী মো.গাউসুল আজম সাধারণ সম্পাদক এবং হাড়িভাঙ্গা চন্দনা লাইব্রেরির স্বত্বাধিকারী সঞ্জয় দেবনাথ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা সমিতির সাধারণ সম্পাদক আ.জ ম.নাছির উদ্দিন এবং নীতিমালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো.মিলন আহমেদ। নির্বাচনে উপজেলার ২০ জন পুস্তক প্রকাশক ও বিক্রেতা ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে মোঃ গাউসুল আজম ১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.রুহুল আমিন মোড়ল পান ২ ভোট। সভায় বক্তারা বলেন,নবনির্বাচিত কমিটি উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য,পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের শেষপর্বে নবনির্বাচিত উপজেলা কমিটির সদস্য এবং জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews