মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা জেলা রেজিস্ট্রি অফিস ভবন ঝুঁকিপূর্ণ: পরিত্যক্ত ঘোষণা ও নতুন বহুতল ভবন নির্মাণের দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে  পাটকেলঘাটা থানার ওসি শফিক রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত দালালের ঝোকায় পরে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, ভুক্তভোগীদের নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত  পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের  ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

খুলনা জেলা রেজিস্ট্রি অফিস ভবন ঝুঁকিপূর্ণ: পরিত্যক্ত ঘোষণা ও নতুন বহুতল ভবন নির্মাণের দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম: বিশেষ প্রতিনিধিঃ

 

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে খুলনা বিভাগের জমিজমা সংক্রান্ত সর্বাধিক পুরনো নথিপত্র সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে। অবিলম্বে খুলনা জেলা রেজিস্ট্রি অফিস পরিত্যক্ত ঘোষণা করে সেখানে বহুতল নতুন ভবন স্থাপন করা জরুরি।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় খুলনার কে ডি ঘোষ রোডে অবস্থিত জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’র সদর থানা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্নীতিতে শীর্ষে থাকা খুলনা জেলা রেজিস্ট্রি অফিস ও উপজেলা ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে ভূমি সংক্রান্ত সেবাগুলো সাধারণ মানুষের জন্য সহজতর করা উচিত। সেবাগ্রহীতাদের কোনোভাবেই হয়রানি না করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

সদর থানা শাখার সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুলের পরিচালনায় মানববন্ধনে বক্তারা জানান, ১৮৯৬ সালে খুলনার প্রাণকেন্দ্র কে ডি ঘোষ রোডে দুই বিঘা জমির ওপর খুলনা জেলা রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠিত হয়। ১২৭ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী ভবনে শতবর্ষী প্রায় দুই লাখ ঐতিহাসিক দলিল রক্ষিত রয়েছে, যা বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিবি নেতা মোঃ মিজানুর রহমান বাবু, নাগরিক ফোরামের সদস্য সচিব মোঃ ইকবাল হাসান তুহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনার সহ-সভাপতি শেখ নাসির উদ্দীন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব এসএম সোহরাব হোসেন, নাগরিক নেতা আঃ হালিম, মোঃ আয়নুল হক, স্বদেশ সরকার, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ বাহাউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হাসানসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews