বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে নবাগত ইউএনও-কে সংবর্ধনা  

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার।

​সাতক্ষীরার তালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কর্তৃপক্ষ।
​মঙ্গলবার (৫ মে) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কলেজ অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে এই সংবর্ধনা প্রদান করা হয়।
​সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদ রানা, গণিত ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক শাহেদুজ্জামান, কম্পিউটার বিভাগের প্রদর্শক ও সাংবাদিক এসএম মোতাহিরুল হক শাহীন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাইদুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আলমগীর হোসেন এবং কম্পিউটার বিভাগের প্রভাষক শেখ আবু জাফরসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
​সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা কলেজের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও সার্বিক অগ্রগতির খোঁজখবর নেন। তিনি প্রতিষ্ঠানের শিক্ষা ও শৃঙ্খলার মান বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
​উল্লেখ্য, তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কারিগরি ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মনোনীত হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ২০২৫ সালের এইচএসসি (বিএম) পরীক্ষায় তালা উপজেলার একমাত্র ‘জিপিএ-৫’ প্রাপ্ত শিক্ষার্থীও এই কলেজের। মেধা ও শ্রেষ্ঠত্বের এই ধারাবাহিকতা বজায় রাখায় কলেজ কর্তৃপক্ষের প্রশংসা করেন নবাগত নির্বাহী কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews