বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

হাবিবকে সংবর্ধনা দিতে তালা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম তালা (উপজেলা) প্রতিনিধি:

 

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দিতে তালা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে তালা বাজারে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে নেতা-কর্মীদের শনিবার সকাল ১০টার মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ ও ফারুক হোসেন, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন এবং জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবুল ইসলাম হাবিবের নিয়োগকে স্বাগত জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews