
শাহিনুর ইসলাম তালা (উপজেলা) প্রতিনিধি :
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় তালা উপজেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
নিয়োগের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তালা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং হাবিবুল ইসলাম হাবিবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তা পাঠিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, মহব্বত হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু এবং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান,সাইদুর রহমান ও আনিছুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহম্মেদ, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব এস. কে. ফারুক, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন এবং জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে অভিনন্দন জানান।
অন্যদিকে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ নিয়োগকে স্বাগত জানিয়েছেন।
নিয়োগের আনন্দে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার ঢল নামে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
##