বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরায় বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পে ৫০০ রোগীর সেবা

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
সাতক্ষীরায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের মোসলেমা আদর্শ একাডেমি সংলগ্ন সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছানি রোগে আক্রান্ত ও দৃষ্টিজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় অপারেশনের জন্য নির্বাচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোসলেমা আদর্শ একাডেমী পরিচালক খোরশেদ আলম, হাফেজ কাজী সাইদ, ন্যাশনাল হসপিটালের পরিচালক গাজী হাফিজ , মোঃ ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক শেখ আব্দুল গফুর বলেন, দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৫০০ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা পেয়ে উপকৃত রোগীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকেরা বলেন, সমাজের অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews